৪৫ বছরেও স্বীকৃতি পাননি মুক্তিযোদ্ধা রাজা মৃধা!

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ১৮:৫০আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৮:৫৫

মুক্তিযোদ্ধা মো. রাজ্জাক মৃধা স্বাধীনতার ৪৫ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি গোপালগঞ্জের মো. রাজ্জাক মৃধা ওরফে রাজা মৃধা। ১৯৭১ সালে কমান্ডার মেজর হুদার নেতৃত্বে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় একাধিক যুদ্ধে অংশ নেন তিনি।
তিনি বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশ শত্রু মুক্ত হলেও কাশিয়ানীর ভাটিয়াপাড়া ক্যাম্পের পাক সেনারা যুদ্ধ চালিয়ে যান। আর ওই দিনই ভাটিয়াপাড়া আর্মি ক্যাম্পে আক্রমণ করেন গোপালগঞ্জ, ফরিদপুর ও নড়াইল জেলার মুক্তিযোদ্ধারা। পরে ১৯ ডিসেম্বর ওই ক্যাম্পের ৭৪ পাক সেনা আত্মসমর্পণ করলেও একজন আত্মহত্যা করেন।
জানা গেছে, কাশিয়ানী উপজেলার ভুতপাশা গ্রামের মৃত মো. সলেমান মৃধার ছেলে মো. রাজ্জাক মৃধা ওরফে রাজা মৃধা পাকিস্তান সেনাবাহিনীর ৩৫ হেভি রেজিমেন্টে আর্টলারি হাবিলদার পদে চাকরি করতেন। ১৯৭১ সালের জানুয়ারি মাসে পাকিস্তানের করাচি আর্মি কোয়ার্টার থেকে ছুটিতে ঢাকায় আসেন তিনি। আর ২৪ জানুয়ারি ঢাকায় ছাত্র জনতার পাকিস্তান বিরোধী আন্দোলন দেখে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন রাজা মৃধা। ২৬ জানুয়ারি করাচি পৌঁছে চাকরিতে যোগ দিয়ে জানতে পারেন পাকিস্তান সেনাবাহিনী প্রচার করছে ২৫ মার্চ ঢাকা আক্রমণ করেছে ভারত । এ খবর তার সন্দেহ হলে ২৭ মার্চ তিনি করাচি থেকে পালিয়ে গ্রিক কোম্পানির কার্গো জাহাজে করে লন্ডন হয়ে বাংলাদেশে ফিরে আসেন। পরে এপ্রিল মাসে রাজা মৃধা কাশিয়ানী উপজেলার রাতৈল মুক্তিযোদ্ধা ক্যাম্পের কমান্ডার সাইফুদ্দিনের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে যুদ্ধে অংশ নেন।

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের