কিশোরগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ ৫ জন নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৫১আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:১৮

কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জন নারী, দুজন পুরুষ। এর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন অটোরিকশাচালক শাহিন মিয়া ও রাজন মিয়া। তাদের বাড়ি নরসিংদীর পিরিজকান্দি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে দুর্ঘটনাস্থলে দুটি কাভার্ডভ্যান ভৈরবের দিকে যাওয়ার পথে একটি সেতু অতিক্রম করছিল। ওই সময় ভৈরবের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। এতে চালকসহ পাঁচ জন ছিলেন। সেতু অতিক্রমের পর অটোরিকশাটি কাভার্ডভ্যান দুটিকে ওভারটেক করছিল। তখন বিপরীত দিক থেকে একটি বাস আসতে দেখেন অটোরিকশার চালক। পরে ওভারটেক করে দুটি কাভার্ডভ্যানের মাঝের ফাঁকা জায়গায় ঢুকে পড়ে অটোরিকশা। ওই সময় পেছনের কাভার্ডভ্যান অটোরিকশাকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজু মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়। পুলিশ অটোরিকশা ও কাভার্ডভ্যান দুটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসে। লাশগুলো উদ্ধার করে শনাক্তের জন্য ভৈরব থানায় পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তিন নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। কাভার্ডভ্যানের চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী