ঢাকায় বসে নয়, মানুষের সঙ্গে কথা বলে পরিকল্পনা করবো: সড়ক উপদেষ্টা

কিশোরগঞ্জ প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৩ আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৫

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার ঢাকায় বসে কোনও পরিকল্পনা করবে না। মানুষের সঙ্গে কথা বলে, মানুষ যেটা চায়, যেটা প্রয়োজন বোধ করে, সেটাই আমরা করবো।’

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন শেষে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কিশোরগঞ্জ জেলা সদর ও হাওর এলাকার সঙ্গে সরাসরি সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করবে।’ হাওরের আলোচিত অল ওয়েদার সড়ক প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সড়কের ফলে সৃষ্ট অসুবিধাগুলো সমাধানের চেষ্টা করা হবে। সড়ক নির্মাণের ফলে ফসলি জমিতে বালু ও আগাছা জন্মানো প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন দীর্ঘমেয়াদি বন্যার প্রকোপ নিয়ে তিনি বলেন, ‘নদীতে নিয়মিত ড্রেজিং না হওয়ায় পলি জমার কারণে বন্যা হচ্ছে। এ ব্যাপারে পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে সড়কপথে হাওরের ইটনা উপজেলায় আসেন তিনি। আসার পথে কিশোরগঞ্জ থেকে সড়কপথে ইটনা উপজেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক পরিদর্শন করেন। এরপর ইটনা উপজেলা প্রশাসনের হলরুমে মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা করেন ।

এ সময় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে ট্রেনযোগে কিশোরগঞ্জে আসেন উপদেষ্টা। সফর শেষে আজ বিকালে ট্রেনযোগে ঢাকায় ফিরবেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা তিন গুণ করার পরিকল্পনা
নবম ওয়েজ বোর্ড হলেও সেটি কার্যকর বাস্তবায়ন হয়নি: তথ্য উপদেষ্টা
সাগর-রুনি হত্যা: সাংস্কৃতিক কর্মীর নাম নিয়ে অনুমান না করার আহ্বান তথ্য উপদেষ্টার
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি