গাজীপুরের আগুনে পোড়া সেই কারখানার ধ্বংসস্তূপ থেকে আরেকজনের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২১আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৩

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটিতে (মোল্লাপাড়া) মেঘনা গ্রুপের এম অ্যান্ড ইউ  ট্রিমস (বোতাম) কারখানার আগুনের ধ্বংসস্তূপ থেকে আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জনে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।

মেঘনা গ্রুপের এম অ্যান্ড ইউ  ট্রিমস নামের বোতাম তৈরির কারখানার উৎপাদন ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজার) আবদুর রহমান বলেন, নিহত প্রত্যেকেই রং মিস্ত্রি। তারা কারখানার ভেতরে রংয়ের কাজ করছিলেন। রবিবার (২২ ডিসেম্বর) মধ্যাহ্ন বিরতির সময় সবাই চলে গেলেও তারা কাজ করছিলেন। এ সময় হঠাৎ দক্ষিণ পাশের ওয়েস্টেজ কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তে তা পশ্চিম পাশের ওয়েস্টেজ গুদামে ছড়িয়ে পড়ে। তবে কারখানার ভেতর রং মিস্ত্রিরা কাজ করার সময় কেমিক্যাল ভর্তি কয়েকটি ড্রাম বিস্ফোরণ হলে এতে তারা অগ্নিদগ্ধ হয়ে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) মামুন জানান, আগুনে পুড়ে লাশগুলো বিকৃত হয়ে যাওয়ায় এখনও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হওয়ায় আশপাশের পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পাশেই উৎপাদন শেডে ১২০টির মতো কেমিক্যালের ড্রাম ছিল। আমাদের ফায়ার ফাইটার ও স্থানীয়দের সহায়তায় ওই ড্রামগুলো বাইরে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে পেরেছি। তা না হলে আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করতো। প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছি ওয়েস্টেজ কেমিক্যালের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, নিহতদের স্বজন বা পরিবারের লোকজন অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ দেয়নি এবং তদন্ত কমিটি হয়নি।

প্রসঙ্গত, রবিবার দুপুরের দিকে ওই কারখানায় আগুন লাগে। মাওনা ফায়ার সার্ভিসের ২টি, রাজেন্দ্রপুরের মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ও গাজীপুরের ভোগড়া ফায়ার সার্ভিসের ৩টিসহ মোট ৭টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা করে বিকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের