নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করায় মিষ্টি বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৩

নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রিপন সরকার ও তার অনুসারীরা মিষ্টি বিতরণ করেছেন। মিষ্টি বিতরণের সময় এই নেতার পাশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেশ উৎফুল্ল দেখা গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকা শিমরাইল মোড়ে মিষ্টি বিতরণ করা হয়। সেখানে বিএনপির নেতাকর্মীরা একে অপরকে ও সাধারণ মানুষকে খাইয়ে দেন।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী রিপন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত ছিলাম। গত ৫ আগস্টের পরও নির্যাতিত। আমাদের অনেক বিএনপি নেতাকর্মীকে ছাত্র আন্দোলনের মামলায় ফাঁসানো হয়েছে। জালিমের হাত থেকে মুক্তি পেয়েছি। নারায়ণগঞ্জে সুস্থ ধারার রাজনীতি চাই।’

তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্টের পর গডফাদার মুক্ত হতে চেয়েছি। কিন্তু আমরা উল্টো নির্যাতনের শিকার হয়েছি। ৫ আগস্টের পর থেকে স্ট্যান্ড দখল, গার্মেন্টের ঝুট নিয়ে মারামারি, ইপিজেডে দখল বাণিজ্য, বিএনপি নেতাকর্মীদের ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ফাঁসানো, আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করেছে জেলা বিএনপির অনেক নেতা। এগুলো জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ও তার লোকজন এসব করেছে। এমন কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যে কারণে আমরা দলের হাইকমান্ডকে জানিয়েছি। এসব বিষয় বিবেচনা করে আজ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ সংবাদে খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছি।’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করায় মিষ্টি বিতরণ

প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।

দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ আগস্ট পট-পরিবর্তনের পর জেলার বিভিন্ন নেতাকর্মীর নামে চাঁদাবাজি, দলখবাজি ও টাকার বিনিময়ে বিভিন্ন অপরাধীদের আশ্রয় ও রক্ষা করার অভিযোগ ওঠে। তার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। 

এর আগে, গত বছরের ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি