মেলেনি প্যারোলে মুক্তি, জেলগেটে এলো বাবার লাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩

বাবার মৃত্যুর পর প্যারোলে মুক্তির আবেদন করলেও মেলেনি অনুমতি। তাই শেষবারের মতো ছেলেকে বাবার লাশ দেখানোর জন্য আনা হয় জেলগেটে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এর গেটে পাকুন্দিয়া উপজেলার ৫ নম্বর বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা রুবেলকে তার বাবার জিয়া উদ্দিন তেলু মেম্বারের লাশ শেষবারের মতো দেখার সুযোগ দেয় কারা কর্তৃপক্ষ।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে বিস্ফোরক আইনে হওয়া এক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৫ নম্বর বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল। রুবেলের বাবা জিয়া উদ্দিন তেলু মেম্বার অসুস্থ হয়ে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার (৩০ ডিসেম্বর) বাদ আছর নিজ এলাকায় জানাজায় অংশ নিতে রুবেলকে প্যারোলে মুক্তি দিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তার আইনজীবী সুজিত কুমার দে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মিজাবে রহমত বলেন, ‘জেলা প্রশাসক আবেদনটি আমলে নিয়ে জেল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনে অবগত করলে জেলা গোয়েন্দা সংস্থার রিপোর্টে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটার সম্ভাবনা উল্লেখ করে জেলগেটে দেখার অনুমতি দেয়। তাই সর্বোচ্চ নিরাপত্তায় মৃত বাবাকে শেষবারের মতো দেখতে লাশ আনা হয় জেলগেটে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি