ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৫, ০২:২৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০২:২৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা ঘটেছে। মুন্সীগঞ্জের শ্রীনগরের নিমতলী এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে মাওয়ামুখী মিনিবাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এ সময় মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হয়েছে অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। 

শ্রীনগরর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ক্যামিলায়া সরকার এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনায় নিহত আব্দুল্লাহ পরিবহনের বাসের হেলপার মো. জীবন (৪৪)। তার বাড়ি শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামে। ওপর নিহত বাসযাত্রী মো. রায়হান (২৭), সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।

হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, মিনিবাসটি কাভার্ডভ্যানকে এমনভাবে পেছন থেকে ধাক্কা দিয়েছে বাসটির ছাদ উড়ে গেছে। বাসটি দুমড়ে-মুচড়ে গেছে। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে, কাভার্ডভ্যানের চালক পলাতক। হতাহতের ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি। 

এর আগে, গত শুক্রবার এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ৬ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হন।

/আরআইজে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী