হত্যার পর স্কুলের পাশে রেখে গেছে নারীর লাশ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৫, ১০:৫৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১০:৫৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) পূর্বাচল উপশহরের ৫নং সেক্টরের গুতিয়াব প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, সকালে পূর্বাচল উপশহরের ৫নং সেক্টরের গুতিয়াব প্রাথমিক বিদ্যালয়ের পাশে অজ্ঞাত এক নারীর গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর লাশ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, রাতের যেকোনও সময় দুর্বৃত্তরা ২৫ থেকে ২৬ বছর বয়সের ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর গুম করার উদ্দেশে এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

নিহতের পরিচয় এখন পর্যন্ত মেলেনি। পরিচয় শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি