ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে ফেসবুকে ভিডিও পোস্ট, গাড়িচালক গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪৬ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:৪৬

টাঙ্গাইলের ভূঞাপু‌রে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার অভিযোগে আবু রায়হান ওরফে হাসান না‌মের এক গা‌ড়িচালক‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। ত‌বে পু‌লি‌শের দাবি রায়হান ছাত্রলীগের কর্মী ও উপ‌জেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম‌্যান ম‌নিরুল ইসলাম বাবুর কর্মী ছিলেন।

সোমবার (৬ জানুয়ারি) সকালে নাশকতা মামলায় রায়হান‌কে গ্রেফতার দে‌খি‌য়ে টাঙ্গ‌াইল সদর থানায় সোপর্দ করা হয়।

গ্রেফতার রায়হান‌ ভূঞাপুর পৌর শহরের ছাব্বিশা গ্রামের হামেদ আলী খানের ছেলে। তিনি প্রাইভেটকারচালক বলে জানা গেছে।

এর আগে, রবিবার (৫ জানুয়ারি) রা‌তে উপ‌জেলার ছা‌ব্বিশা সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় মাঠ থে‌কে রায়হান‌কে আটক ক‌রে ভূঞাপুর থানা পুলিশ।

জানা গেছে, গত ৪ জানুয়ারি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সেদিন রাতে ইবরাহীম খাঁ সরকারি কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে এবং ভিডিও ফেসবুকে পোস্ট করে। যা ভাইরাল হয়।

ভূঞ‌াপুর মাইক্রোবাস স্ট‌্যা‌ন্ডের ক‌য়েকজন গা‌ড়িচালক জানান, রায়হান কোনও দ‌লের সঙ্গে যুক্ত নন। গা‌ড়ি চালা‌নোর সুবা‌দে একসময় সা‌বেক ভাইস চেয়ারম‌্যা‌ন বাবুর সঙ্গে থাক‌তেন।  

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ক‌রিম জানান, গত শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছা‌ব্বিশা এলাকায় ইবরাহীম খাঁ সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে ক‌য়েকজন কর্মী কেক কা‌টে এবং মি‌ছিল ক‌রে। প‌রে তাদের সেই অনুষ্ঠা‌নের ভি‌ডিও ও ছ‌বি ফেসবু‌কে প্রচার ক‌রে। প‌রে র‌বিবার রা‌তে ছা‌ব্বিশা এলাকায় অভিযান চালি‌য়ে‌ নিষিদ্ধ সংগঠনের সমর্থক রায়হান ওরফে হাসানকে গ্রেফতার করা হয়। প‌রে তাকে টাঙ্গাইল সদর থানার নাশকতা মামলায় গ্রেফতার দে‌খা‌নো হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি