‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেবো না’

মাদারীপুর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৫, ১৭:৪৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ২০:০০

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেবো না।’

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে মাদারীপুর জেলা বিএনপি আয়োজিত আগামী কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘স্থানীয় সরকারের বিষয়ে সরকার একটি কমিশন গঠন করেছে। এ কমিশন কী রিপোর্ট দেয় তা আমরা আগে দেখতে চাই। তারপর আমাদের দলের অবস্থান কী সেটা দেখবো ও বলবো।’

তিনি বলেন, ‘এই সরকার সংস্কারের কথা বলছেন। সরকারকে আমরা বলতে চাই, সংস্কারের জন্য এক বছর সময় লাগে না। যারা বলে, অল্প সংস্কার চাইলে এই বছরেই নির্বাচন দেওয়া সম্ভব, কিন্তু বেশি সংস্কার চাইলে কত সালে নির্বাচন দেবে এ কথা বলেনি সরকার। আমি সরকারের উদ্দেশে বলতে চাই, বেশি সংস্কার করলেও ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। অর্থাৎ কী কী সংস্কার করবেন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করুন, রাজনৈতিক দলগুলো যদি সম্মত হয় তাহলে এই সংস্কারগুলো করার জন্য তেমন কিছুই দরকার নাই। শুধু রাষ্ট্রপতি একটি অধ্যাদেশ জারি করবেন। যদি একটি সংস্কার হয় একটি অধ্যাদেশ জারি করবেন, আর যদি ২০০ সংস্কার হয় তাহলে ২০০টি অধ্যাদেশ জারি করবেন।’

এ সময় সরকারকে উদ্দেশে তিনি আরও বলেন, ‘সংস্কারের জন্য এত টালবাহানা করার দরকার কী? সরকার নিজেও কোনও সংস্কার করছেন না।’

মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব জাহান্দার আলী জাহানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী হুমায়ুন কবিরসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি