ছুটির দিনে বাণিজ্য মেলায় মানুষের ঢল, চড়া দামে নিম্নমানের খাবার

রূপগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৫, ২১:৫৬আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২১:৫৬

ছুটির দিন শুক্রবার (১০ জানুয়ারি) ক্রেতা ও দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর। তবে মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা অভিযোগ করেছেন, মেলায় চড়া দামে নিম্নমানের খাবার খেতে হচ্ছে।

শুক্রবার ছুটির দিনে মেলা ঘুরে দেখা গেছে, ক্রেতা ও দর্শনার্থীতে ভরে উঠেছে পুরো মেলা প্রাঙ্গণ। প্যাভিলিয়ন ঘুরে কেউ শীতের পণ্য, ক্রোকারিজ, আবার কেউ ইলেকট্রনিকস পণ্য কিনছেন। আবার অনেকেই ঘুরে ঘুরে দেখছেন। তবে মেলায় ক্রেতা ও দর্শনার্থী বেশি থাকায় চড়া দামে নিম্নমানের খাবার কিনে খেতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

ছুটির দিনে বাণিজ্য মেলায় মানুষের ঢল, চড়া দামে নিম্নমানের খাবার

সোনারগাঁও থেকে আসা মাজহারুল ইসলাম বলেন, পূর্বাচলে মেলা বসার পর থেকেই এখানে আসা হয়। মেলার বাইরে চারপাশে রয়েছে বিরিয়ানি, চাইনিজ খাবারসহ নানা ধরনের খাবারের রেস্তোরাঁ। এসব রেস্তোরাঁয় চড়া দামে নিম্নমানের খাবার খেতে হচ্ছে সবসময়। কিছু বললে শুনতে হয় মেলার লোকজনই নাকি খাবারের মূল্য নির্ধারণ করে দিয়েছে। ভালো কথা দাম নিক, খাবারের মানটাতো ঠিক রাখবে।

ছুটির দিনে বাণিজ্য মেলায় মানুষের ঢল, চড়া দামে নিম্নমানের খাবার

নরসিংদী জেলার মাধবদী থেকে পরিবার নিয়ে এসেছেন ইমন সিদ্দিকী। তিনি বলেন, মেলায় এসে পছন্দের কিছু পণ্য কিনেছি। দুপুর হয়ে যাওয়ায় বাইরে গেলে আবার আসতে হলে নতুন করে টিকিট কাটতে হয়, তাই এখানেই খাবার খেতে হয়েছে। বাইরের থেকে দিগুণ দাম ও একেবারে নিম্নমানের খাবার কিনে খেতে হয়েছে। কর্তৃপক্ষের উচিত খাবারের দোকানগুলোতে তদারকি করা।

ছুটির দিনে বাণিজ্য মেলায় মানুষের ঢল, চড়া দামে নিম্নমানের খাবার

গোলাকান্দাইল এলাকার রেজাউল করিম বলেন, এবারের মেলায় এসে খুবই ভালো লেগেছে, জরুরি কিছু ক্রোকারিজ পণ্য কিনেছি। শেষের দিকে আবার আসবো। তবে মেলায় খাবারের দাম দেখে খুব হতাশ হয়েছি। সঙ্গে খাবারের মান একেবারে খারাপ।

ফুড বাংলো রেস্তোরাঁর কর্মকর্তা জহির আহমেদ বলেন, মেলায় খাবারের দাম নিয়ে যে অভিযোগ, এটা সঠিক না। ব্যবসায়ীরা মূল্য নির্ধারণ করে দিয়েছেন, সেই মূল্যই বিক্রি করছে সবাই। খাবারের মান যাচাই-বাছাইয়ের জন্য প্রতিদিন খাদ্য অধিদফতরের একটি টিম মেলায় প্রতিটি রেস্তোরাঁ পরিদর্শন করেন। মান খারাপ হলে তারা অবশ্যই জরিমানা ও বন্ধ করে দিতেন।

ছুটির দিনে বাণিজ্য মেলায় মানুষের ঢল, চড়া দামে নিম্নমানের খাবার

এ বিষয়ে বাণিজ্য মেলার পরিচালক বিবেক সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ছুটির দিন শুক্রবার লোকে লোকারণ্য হয়েছে মেলা।

খাবারের দামের বিষয়ে তিনি বলেন, খাবারের দাম ও মান যাচাই-বাছাই করার জন্য মেলায় খাদ্য অধিদফতরের একটা টিম কাজ করছে। কোনও সমস্যা মনে হলে তারা জরিমানা বা অন্য ধরনের ব্যবস্থা নিতে পারবেন। এই টিমটি শুধু মেলার খাবারের দোকানগুলোর তদারকি করার জন্য রয়েছে, কোনও সমস্যা হওয়ার কথা নয়। তারপরও আপনারা যেহেতু বলেছেন, তাদের সঙ্গে কথা বলবো। প্রতিদিন যেন এ বিষয়গুলো তদারকি করা হয়।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট
রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা, অভিযানে গ্রেফতার ১৩
লোডশেডিংয়ে মরে যাচ্ছে মুরগি, কী করবেন খামারিরা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী