থানা থেকে মামলার আসামি যুবদল নেতাকে ছিনিয়ে নিলো বিএনপি নেতাকর্মীরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, ০২:৪২আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৬:১৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রেফতারের পর ফৌজদারি মামলার এজহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীনগর থানায় হট্টগোল করে ওই আসামিকে ছিনিয়ে নেয় বিএনপির অর্ধশতাধিক উচ্ছৃঙ্খল নেতাকর্মী।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার (এসপি) শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা থেকে ছিনিয়ে নেওয়া তরিকুল শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে। তিনি ওই উপজেলার দেউলভোগ এলাকার বাসিন্দা।

ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান জানান, একটি মারামারির মামলায় শুক্রবার তরিকুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে শ্রীনগর থানা পুলিশ। রাতে অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এতে অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম জানান, ছিনিয়ে নেওয়া আসামিসহ যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী