‘দলিল আকারে না থাকলে এক বছর পর মানুষ ভুলে যাবে কেন অভ্যুত্থান হয়েছিল’

মাদারীপুর প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, ১৬:৪১আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৬:৪১

‘জুলাই-এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই স্লোগানে মাদারীপুরে জুলাই গণহত্যার বিচার দাবি ও ঘোষণাপত্রের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য রাকিব হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা জেলার শিবচর ৭১ সড়ক থেকে এ কার্যক্রম শুরু করেন। তারা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ দিন তারা দিনব্যাপী জেলা সদর, কালকিনি, ডাসারসহ জেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করবেন।

বিতরণ করা লিফলেটে জুলাইয়ের ঘোষণাপত্রে সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে- শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহত ব্যক্তিদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি স্পষ্ট করা; ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ করা; অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করা; ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা এবং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দেওয়া।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য রাকিব হোসেন বলেন, আমরা চাই ৪৭ এবং ৭১ এর ন্যায় ২৪ এর যে গণঅভ্যুত্থান হয়েছে এটা সাংবিধানিক একটা দলিল আকারে থাকবে। কারণ ২৪ এর গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ শহীদ এবং ২৬ হাজার লোক আহত হয়েছেন। কারণ এটা যদি সাংবিধানিক দলিল আকারে না থাকে তাহলে আগামী ছয় মাস বা এক বছর পরে মানুষ ভুলে যাবে কেন গণঅভ্যুত্থান হয়েছিল। 

তিনি আরও বলেন, আমরা চাই ২৪ এর এই অভ্যুত্থানটা সারা জীবন বাংলাদেশের বুকে থাকুক ৪৭ এবং ৭১ এর ন্যায় এবং মানুষ যে দাবিদাওয়া নিয়ে রাস্তায় নেমে এসেছিল প্রত্যেকটা ন্যায়সঙ্গত দাবি মানুষের পূরণ হোক। আমরা প্রত্যেকটি মানুষের কাছে দ্বারে দ্বারে লিফলেট বিতরণ করছি আমরা জানতে চাই, জনগণ কী চাচ্ছে। আমরা চাই রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হোক জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পুরাতন সব ফ্যাসিবাদী বিলোপ হোক।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী