থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির ৩১ নেতাকর্মীর নামে মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, ১৭:৪২আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে ‘জিয়ার সৈনিক’ স্লোগান দিয়ে এজাহারভুক্ত আসামি উপজেলা যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএনপির ৩১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১৬০-১৭০ জনের বিরুদ্ধে মামলা করেছেন এসআই আব্দুর রাজ্জাক।

শনিবার (১১ জানুয়ারি) বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী। তিনি জানান, থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া ও ১০ পুলিশকে মারধর করে আহত করা এবং থানা কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলাটি করা হয়েছে। মামলায় উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা, সদস্য সচিব মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদুল হক, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও মামলাটিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও ১৬০-১৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 
ওসি জানান, ঘটনার সঙ্গে যারা জড়িত সবাইকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। আহত পুলিশদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, থানা থেকে ছিনিয়ে নেওয়া ওই আসামির নাম তরিকুল ইসলাম। শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে থানার অফিস কক্ষ থেকে তরিকুলকে ছিনিয়ে নিয়ে যায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী