মানিকগঞ্জে কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৮:৫৮

মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী তনুশ্রী রায়ের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সহপাঠীরা।

রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। পরে সাত দফা দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এরপর জেলা পুলিশ সুপারের কাছেও একই স্মারকলিপি দেন। পরে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।

এর আগে গত বৃহস্পতিবার রাতে বিয়ের তিন মাসের মাথায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের গালমন্দ ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তনুশ্রী রায় (২১) ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

তনুশ্রীর পরিবারের দাবি, বিয়ের পর থেকে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের বনগ্রাম এলাকায় স্বামীর বাসভবন এবি ভিলা থেকে তনুশ্রীর লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা দীনবন্ধু রায় বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। পুলিশ ওই মামলায় নিহতের স্বামী অতনু বিশ্বাসকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

/এএম/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী