কোনও সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না, সে যে দলের হোক: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৫, ২০:২৩আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ২২:২১

মুন্সীগঞ্জের শ্রীনগরে থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‌‘কোনও অবস্থায় কোনও সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। সে যে দলের হোক, যত বড় নেতা হোক।’

রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৩টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর জাগরণী সংসদ খেলার মাঠে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আপনারা আপনাদের রাজনীতি করেন, আমাদের কোনও আপত্তি নাই। কিন্তু আপনারা যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করেন, কোনও অবস্থায় আপনাদের ছাড় দেওয়া হবে না। রাজনীতি করেন, দেশের জন্য কাজ করেন।’

পুলিশ ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারা কাউকে ছাড় দেবেন না, সেটা আমার ভাই হলেও না। আপনারা অপরাধীদের চার্জশিটে ঢোকান। তারা এমপি হোক বা না হোক, সেটা যে সময় হবে সে সময় দেখা যাবে। এখন আইনশৃঙ্খলায় তাদের কোনও হাত নাই। আমি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বলবো, আপনারা তাদের (বিএনপি) তেল মারা বন্ধ করেন। আপনারা কঠোর হন। ভবিষ্যতে কে আসবে, সেটা পরে দেখা যাবে। কোনও মৌসুমি নেতারা দেশের জন্য কিছু করে নাই। কৃষকের পাশে দাঁড়ান, কৃষকরাই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে।’

কৃষিকাজ নিয়ে উপদেষ্টা বলেন, ‘মুন্সীগঞ্জে আলু উৎপাদন বেশি হয়। গত দুই বছর আলুর দামও বেশি হয়েছে। আলুর দাম বাড়ায় এখন সবাই বলছে, আলুর দাম বেশি, আলুর দাম বেশি। কিন্তু গত পাঁচ-ছয় বছর কৃষকরা আলুতে অনেক লোকসান গুনেছেন। সে সময় এসব বিষয় নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি।’

স্থানীয় কৃষক-জনতার উদ্দেশে তিনি বলেন, ‘এখন দেশে কৃষিশ্রমিক পাওয়া যায় না। একজন ছেলে যদি প্রবাসে থাকেন, সে দেশে এসে আর মাঠে কাজ করতে চায় না। এটা একটা খারাপ দিক। চা খেয়ে শরীরের ক্ষতি না করে, মাঠে কাজ করে দেশের উৎপাদন বাড়ান।’

কৃষি কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘প্রতিটি ইউনিয়নে তিনজন করে কৃষি কর্মকর্তা আছেন। তারা যেন কৃষকের পাশে থাকেন। ইউনিয়ন পরিষদ অফিসে বসে না থাকেন। তাহলে কৃষিতে উন্নতি হবে। আমাদের কৃষকেরা আমাদের খাইয়ে বাঁচিয়ে রেখেছেন।’

বাংলাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি, আমার সরকারি কর্মকর্তারা যদি কেউ দুর্নীতি করে, সেটি আপনারা ফলাও করে প্রচার করবেন। দুর্নীতিটা কমে গেলে দেশের উন্নতি হবে। রাজনৈতিক ব্যক্তিরা যারা ভবিষ্যতে আসবেন, তারাও সজাগ হবেন। কিন্তু মিথ্যা সংবাদ প্রচার করবেন না।’

এর আগে সিরাজদিখানের কৃষকদের মধ্যে ৩০টি পাওয়ার টিলার ও ৪০টি শ্যালো মেশিন বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় এবং ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) মো. মাহমুদুর রহমান প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি