সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল, সম্পাদক জিয়া

সাভার প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৫, ২১:১৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২১:১৮

সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের নাজমুল হুদা সাভার প্রতিনিধি নাজমুল হুদা এবং সাধারণ সম্পাদক পদে আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়া নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সাভার প্রেসক্লাব হলরুমে ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়। এর আগে দিনভর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেসক্লাবে ৫৪ জন ভোটার ভোট দেন। 

এ সময় সাভার প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার বরুন ভৌমিক নয়ন, নির্বাচন কমিশনার ফিরোজ মাহমুদ ও অরূপ রায়সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিম আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া সাভার মডেল থানা পুলিশসহ ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সংবাদিকরা উপস্থিত ছিলেন।

পাশাপাশি সহসভাপতি পদে বাংলাদেশের খবরের আরিফুর রহমান ও মানবজমিনের হাফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বাংলা ট্রিবিউনের নাদিম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে নিউজ গার্ডেন পত্রিকার সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক পদে করতোয়ার এসএম সবুজ, দফতর সম্পাদক পদে আজকালের খবরের এমদাদুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাকা পোস্টের লোটন আচার্য, পাঠাগার বিষয়ক সম্পাদক পদে নয়া দিগন্তের আমানউল্লাহ পাটোয়ারী, কার্যনির্বাহী পদে সমকালের গোবিন্দ আশ্চার্য, জিটিভির আজিম উদ্দিন ও ডেইলি স্টারের আকলাকুর রহমান আকাশ নির্বাচিত হন। 

/এএম/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের