ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ, থানায় হট্টগোল করায় ৪ কর্মী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৫, ১০:১৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১০:২৯

ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় অনধিকার প্রবেশ করে হট্টগোলের ঘটনায় সংগঠনের চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ৮৫ ধারায় তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফ‌রিদুল ইসলাম।

গ্রেফতাররা হলেন- এনামুল হক মণ্ডল, সাইদ ব্যাপারী, অন্তর আহমদ জাকির ও ইব্রাহিম খলিল।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি টঙ্গীর ছাত্রদল নেতা আল আমিন ইসলাম স্বাধীনের বিরুদ্ধে একটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর জেরে বৃহস্পতিবার রাতে তার সমর্থক কিছু নেতাকর্মী থানায় আসেন। তারা স্বাধীনের বিরুদ্ধে সংবাদ প্রকাশে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে থাকেন।

ওই নেতাকর্মীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন পুলিশ কর্মকর্তারা। উল্টো তারা থানার ভেতর ঢুকে হট্টগোল শুরু করেন।

একপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে চার জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বাদী হয়ে জিএমপির ৮৫ ধারায় মামলা করেন। এতে গ্রেফতার দেখানো হয় চার জনকে।

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের