অরক্ষিত রেলক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত ২ 

নরসিংদী প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৫, ০২:০৭আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১৮:৫৭

নরসিংদীর রায়পুরায় অরক্ষিত একটি রেলক্রসিংয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় চালকসহ দুই জন নিহত হয়েছেন। 

রবিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আমীরগঞ্জ রেলস্টেশনের অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা একে অপরের প্রতিবেশী বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। 

রেলওয়ে পুলিশ এবং স্থানীয়রা জানায়, আমীরগঞ্জ রেলস্টেশনের ওই রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। সেখানে কোনও গার্ড নেই। রবিবার রাতে যাত্রীসহ একটি অটোরিকশা রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রী নিহত হন। রাত ১০টার দিকে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম (এসআই) বাংলা ট্রিবিউনকে বলেন, রেলক্রসিংটি অরক্ষিত ছিল। অসাবধানতাবশত অটোরিকশাটি রেলক্রসিং পার হওয়ায় এমন ঘটনা ঘটেছে। দুজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। 

/এএম/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি