গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গুদামে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৫, ২৩:০৬আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ২৩:০৬

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের তিনটি গুদামে আগুন লেগেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই মালামালসহ ওই গুদামগুলো পুড়ে গেছে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘মহানগরের কোনাবাড়ীর আমবাগ এলাকায় রাত সাড়ে ৮টার দিকে ঝুটের একটি গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পাশের আরও দুটি গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কোনাবাড়ী স্টেশনের দুটি, ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের একটি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটিসহ তিনটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু ওই এলাকায় পর্যাপ্ত পানি না থাকায় দূরের একটি কারখানা থেকে পানি আনতে হয়। এতে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। পরে পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে। মালামালসহ ওই গুদামগুলো পুড়ে গেলেও প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনও হতাহতের খবরও পাইনি আমরা।’

/এএম/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের