চালের দাম না কমানোয় শেখ মুজিবের পাহাড়সম জনপ্রিয়তা ধুলোয় লুটিয়ে গেলো: রিজভী

মানিকগঞ্জ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৫, ২২:২৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ২২:২৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেছেন, ‘আপনারা সংস্কার করবেন করুন। কিন্তু এমন সংস্কার করুন যেন আর কোনোদিন ফ্যাসিবাদের উত্থান না হয়। এখনও চালের দাম কমেনি। হয় তো সবজির দাম কিছুটা কমেছে; কিন্তু চালের দাম কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। চালের দাম না কমানোয় দুর্ভিক্ষের কারণে শেখ মুজিবের পাহাড়সমান জনপ্রিয়তা একেবারে ধুলোয় লুটিয়ে গেলো এবং পরিবারসহ মর্মান্তিক মৃত্যু হলো। এটা আওয়ামী লীগ কোনোদিন বিশ্লেষণ করেনি।’

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আপনি জুলাইয়ের ঘোষণার কথা বলবেন, অনেক সংস্কারের কথা বলবেন; কিন্তু মানুষের পেটে যখন ক্ষুধা থাকবে তখন এই ঘোষণা দিয়ে কিছু হবে না। মানুষ এগুলো চিনবে না। কাজেই বাজার নিয়ন্ত্রণ করতে হবে, সিন্ডিকেটকারীদের ধরতে হবে এবং তাদের আইনের আওতায় আনতে হবে। এতে সবার মধ্যে একটা স্বস্তি আসবে। মোটা চাল ও মোটা কাপড় পরে জীবন ধারণ করতে হবে, মানুষ সেই নিশ্চয়তা চায়। এটাই জিয়াউর রহমান নিশ্চিত করেছিলেন।’

রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের এক যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে সংস্কার করতে হবে। তারা কথায় কথায় যেন গুলি না করে। জনতার মিছিল, মানুষের মিছিল যেকোনও কারণে হতেই পারে। আইনশৃঙ্খলবাহিনী সেখানে টিয়ারশেল মারতে পারে, লাঠিচার্জ করতে পারে। কিন্তু মিছিলের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে গুলি করবেন? গত ১৭ বছরে বিএনপির কোনও মিছিলের আওয়াজ শুনলে সেখানে শটগান দিয়ে গুলি হতো! কত মানুষ যে অন্ধ হয়েছে, কত মানুষের যে পা চলে গেছে! এগুলো নিষিদ্ধ করতে হবে। পুলিশ বাহিনীকে নতুন করে ঢেলে সাজাতে হবে। তাহলেই হবে সবচেয়ে বড় সংস্কার। মানুষের আহারের নিশ্চিত করতে সংস্কার করতে হবে। বিচার বিভাগের সত্যিকারের স্বাধীনতা থাকতে হবে। একজন নিরীহ মানুষ যদি অত্যাচারিত হয় তাহলে তিনি আদালতে আশ্রয় নিতে পারেন এবং সেই আদালত প্রভাবমুক্ত থাকতে হবে। এর চেয়ে বড় আর সংস্কার হতে পারে না। আর এগুলো করার জন্য বেশি সময়ও লাগে না।’

তিনি বলেন, ‘সংস্কার তো হচ্ছে চলমান প্রক্রিয়া। একটা বন্ধ রাখবো, আরেকটি করবো- এভাবে হয় না।’

বিএনপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা বড় বড় মেগা প্রজেক্টের মাধ্যমে লুটপাট করেছে। তিনি এবং তার পরিবারের সদস্যরা ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। লন্ডনেও শেখ হাসিনা দুর্নীতির অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।’

মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী