রাস্তা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৫, ১৫:২৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৫:২৫

শত বছরের চলাচলের পুরনো রাস্তার বন্ধ করে দেওয়ার জেরে ঢাকা-আরিচা মহাসড়ক তিন ঘণ্টা ধরে অবরোধ করে রেখেছেন এক গ্রামের বাসিন্দারা। এতে সড়কের উভয়পাশে ১০ কিলোমিটার যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। দীর্ঘ সময় আটকে থাকা যানবাহনের যাত্রীরা পোহাচ্ছেন চরম দুর্ভোগ।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে গোলড়া গ্রামের শত শত মানুষ সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন।

সড়ক অবরোধ করা গ্রামবাসীদের সঙ্গে কথা হলে তারা জানান, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের পুরনো একটি সড়ক বন্ধ করে দিয়েছে তারাসিমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামে দুটি কোম্পানি। প্রায় শত বছরের পুরনো সড়ক বন্ধ হওয়ায় তাদের চলাচলে বেশ সমস্যা হচ্ছে।

এর জেরে সড়ক পুনরুদ্ধারের দাবিতে ধানকোড়া ইউনিয়নে তারাসীমা অ্যাপারেলস লিমিটেড ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের গেট-সংলগ্ন মহাসড়কে অবস্থান নেয় গ্রামবাসী। দুই কোম্পানির প্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও অবরোধকারীদের প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে।

মহাসড়ক অবরোধকারীদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকা দিয়ে সড়কে রাতারাতি পাকা দেয়াল দিয়ে রাস্তা আটকিয়ে দেয় ওই কোম্পানি দুটির কর্তৃপক্ষ। অবরোধকারীরা বলছেন, কোম্পানির প্রতিনিধিরা পুলিশ ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে তাদের সরানোর চেষ্টা করছেন। কিন্তু তারা যতক্ষণ না সড়ক খুলে দেওয়া হবে, ততক্ষণ তারা মহাসড়ক ছাড়বেন না বলে অনড় অবস্থানে রয়েছেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে গোলড়া গ্রামের বাসিন্দারা অবস্থান নিয়েছেন। এতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। দুই পক্ষের সঙ্গেই সমঝোতা নিয়ে আলোচনা চলছে। আশা করি, বিষয়টি দ্রুত সমাধান হবে।’

জানা গেছে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা আড়াইটা নাগাদও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী