ভাইকে বাঁচাতে দরজার সামনে দাঁড়িয়ে গেলেন অন্তঃসত্ত্বা বোন, গুলি ভেদ করে গেলো শরীর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৫, ১৬:১২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৯

মুন্সীগঞ্জ সদরে একাধিক ডাকাতি মামলার আসামি কিবরিয়া মিজি ও কানা জহিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নারীর স্বজনরা জানান, বৃহস্পতিবার মেঘনা নদীতে গোলাগুলিতে দুই জন নিহতের ঘটনার জেরে শুক্রবার সকালে কিবরিয়া পক্ষের রাজু সরকারের বাড়িতে হামলা চালায় কানা জহিরের ভাই শাহিন বেপারি ও তার লোকজন।

এ সময় অতর্কিত গুলিতে আহত হন অন্তঃসত্ত্বা পিংকি আক্তার। আহত অবস্থায় ৯ মাসের অন্তঃসত্ত্বাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পিংকি বলেন, রাজু আমার ভাই রাজু। সকালে শাহিনসহ আরও ১০-১৫ জন পিস্তল রামদা নিয়ে বাড়িতে হামলা চালায়। রাজুকে বাঁচাতে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেই। পরে আমি ও আমার মা দরজার সামনে দাঁড়িয়ে থাকলে আমাদের ওপর গুলি করে। তখন আমার গুলি লাগে। আমরা তাদের অত্যাচার থেকে বাঁচতে চাই।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক বলে, শরীরের ডান পাশে কোমরের নিচে গুলি ঢুকে অপর পাশ থেকে বের হয়ে যাওয়ায় ওই নারী বর্তমানে আশঙ্কামুক্ত। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে কিবরিয়া মিজি ও কানা জহির দস্যুদলের সংঘর্ষে নিহত হন দুই জন।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের