গাজীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে স্কুলশিক্ষিকার বাড়িতে ডাকাতি

গাজীপুর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৬

গাজীপুরের শ্রীপুরে এক স্কুলশিক্ষিকার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৫০ হাজার টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের রাজিব হাসান খান শাওনের বাড়িতে এ ঘটনা ঘটে। রাজিব হাসানের স্ত্রী শাম্মী আক্তার দক্ষিণ বারতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শাম্মী আক্তার বলেন, ‌‘রাত ৩টার দিকে ১০-১৫ জনের একদল ডাকাত গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। তাদের কারও মুখে মুখোশ এবং কারও মুখে কালি লাগানো ছিল। শাওনের হাত-পা বেঁধে মাথায় রামদা ধরে এবং আমাকে ও দুই সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। পরে আলমারি ভেঙে ৫০ হাজার টাকা, আট ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতরা কাউকে কোনও কিছু না বলার জন্য হুমকি দিয়ে যায়। এরপর থেকে আতঙ্কে আছি আমরা।’

মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি ডাকাতি নাকি অন্য কিছু, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি ডাকাতি নয়, চুরির ঘটনা ঘটেছে। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
ঘর বাঁধতে প্রেমিককে দিয়ে নিজ বাড়িতে ডাকাতি তরুণীর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি