গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়েছে মার্কেট ও ভবন

গাজীপুর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৪

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে গেছে একটি মার্কেটসহ বহতল ভবনের দুটি তলা। মহানগরীর চান্দনা চৌরাস্তায় আনোয়ারা বেগম সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ওই ভবন ও মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ মামুন বলেন, টিনের ছাউনিযুক্ত আধাপাকা ওই মার্কেটে পাঁচটি দোকান ছিল। বিক্রির জন্য ওসব দোকানে সংরক্ষিত গ্যাসের চুলা এবং বিভিন্ন খুচরা যন্ত্রাংশসহ বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার রাখা ছিল। বিকাল সাড়ে ৩টার দিকে মার্কেটের আকন্দ এন্টারপ্রাইজ দোকানে সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। পাশের বহুতল আবাসিক ভবনের নিচতলা ও দোতলায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, কোনাবাড়ী ও ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মার্কেটের মালামালসহ চারটি দোকান এবং আবাসিক ভবনের দুটি তলা পুড়ে ক্ষয়ক্ষতি হয়।

আগুন লাগার ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকাগামী যানবাহনগুলো জয়দেবপুর সড়ক হয়ে উড়াল সড়ক ব্যবহার করে গন্তব্যে যায়।

/এএম/এমএস/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের