দুই দিনের মাথায়

নিজেকে বয়োজ্যেষ্ঠ দাবি করে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৪

মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি গঠনের ২ দিনের মাথায় অন্যতম সদস্য বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের জয়রা এলাকার নিজ বাসভবনে ঘটা করে সংবাদ সম্মেলন করে আহ্বায়ক কমিটির সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার ছিল নবগঠিত আহ্বায়ক কমিটিসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি। সেখানে দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও ছিলেন। কিন্তু দলের কর্মসূচিতে না গিয়ে সাত সদস্যের আহ্বায়ক কমিটির তিন নম্বর সদস্য আতাউর রহমান আতা কমিটি থেকে পদত্যাগ করায় দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। অনেকেই এটাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল বলেও মনে করছেন।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত মানিকগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করে ৭ সদস্যবিশিষ্ট একটি কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আতাউর রহমান আতা অভিযোগ করে বলেন, ‘নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্য থেকে আমি বয়োজ্যেষ্ঠ। অথচ আমাকে করা হয়েছে ৩ নম্বর সদস্য, যা আমার জন্য অপমানজনক। অপেক্ষাকৃত রাজনৈতিক জুনিয়র ও বয়সেও জুনিয়র দুই জনকে আমার ওপরে রাখা হয়েছে। আমাকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। এজন্য আমি স্বেচ্ছায় আহ্বায়ক কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করলাম।’

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ড. খন্দকার আকবর হোসেন বাবলু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জামিলুর রশিদ খান, সাবেক সহসভাপতি আব্দুল মোতালেব প্রমুখ।

এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক দলের চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার কর্মসূচি ছিল। যেখানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ মানিকগঞ্জের হাজারো নেতাকর্মী। সেই কর্মসূচি উপেক্ষা করে তিনি (আতাউর রহমান আতা) দলীয় পদ থেকে পদত্যাগ করা সমীচীন হয়নি।’ দৃশ্যত এটি রাজনৈতিক শিষ্ঠাচারবহির্ভূত বলে মনে করেন তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের