গোসলে নেমে নিখোঁজের ৩ দিন পর ভেসে উঠলো ভাইবোনের লাশ

মাদারীপুর প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩০

মাদারীপুর সদর উপজেলায় কুমার নদের গোসল করতে নেমে নিখোঁজের তিন দিন পর ভেসে উঠলো ভাই-বোনের লাশ। শনিবার সকালে শহরের তরমুগুরিয়া এলাকায় নদের থানতলি এলাকায় একজন ও বালুঘাট থেকে অন্যজনের লাশ উদ্ধার করা হয়। 

নিহতরা হলো- বরিশালের গৌরনদী উপজেলার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১২) ও ছেলে মিরাজ মাতুব্বর (৭)। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে। প্রতিদিনের মতো লিটন ভাঙারি কেনাবেচার কাজে বাইরে যান। মা কাজে ব্যস্ত ছিলেন। বুধবার দুপুরে মাদ্রাসা থেকে বাসায় গিয়ে পাশের কুমার নদে গোসলে যায় দুই ভাই-বোন। একপর্যায়ে তারা নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকাল ৫টা পর্যন্ত তাদের কোনও সন্ধান পায়নি। এরপর অভিযান বন্ধ রাখেন তারা। তিন দিন পর সকালে নদের থানতলি এলাকায় মিরাজ এবং বালুঘাটে কুলসুমের লাশ ভেসে ওঠে। স্থানীয়রা লাশ দুটি উদ্ধার করে থানায় খবর দেয়।

মা মনোয়ারা বেগম দুই সন্তানের লাশ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন। বাবা লিটন বলেন, ‘আল্লাহ আমারে এ কোন শাস্তি দিলো। আমি তো কোনো অন্যায় কাজ করি না। আমার দুই সন্তান কেড়ে নিলো।’

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি