শ্রীপুরে পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৫

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধ না করা, কারখানায় মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি না দেওয়া, কোনও কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাই, প্রশাসন এবং উৎপাদন বিভাগের কর্মকর্তাদের দুর্ব্যবহারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টা মাওনা-কালিয়াকৈর সড়কে গাছের ডাল ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ করে তারা বিক্ষোভ করেন।

এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় চালক, যাত্রী, আশপাশের কারখানার কর্মকর্তা এবং স্কুল ও কলেজগামী শিক্ষার্থীসহ পথচারীদের দুর্ভোগে পড়তে হয়। পরে কয়েকটি দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে শ্রমিকরা দুপুর সোয়া ১টায় সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানাটির বিক্ষোভকারী শ্রমিকরা জানান, বকেয়া বেতন পরিশোধের দাবি, বিগত দুই বছরের অর্জিত ছুটির টাকা, টিফিন বিল, হাজিরা বোনাস না দেওয়ায়, কারখানায় মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি না দেওয়া, শ্রমিক ছাঁটাই, প্রশাসন এবং উৎপাদন বিভাগের কর্মকর্তাদের দুর্ব্যবহারের প্রতিবাদ তারা জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে।

কারখানার লিংকিং অপারেটর রফিকুল ইসলাম, জোবায়ের হোসেন, সুইং অপারেটর সুলতানা আক্তার ও জায়েদা খাতুনসহ অন্যরা জানান, কথায় কথায় শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ, প্রতিবাদ করলেই কোনও কারণ ছাড়াই ছাঁটাই এবং ছাঁটাইয়ের হুমকি দেয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে বকেয়া পরিশোধের দাবিসহ বিভিন্ন দাবি করে এলেও কর্তৃপক্ষ আমাদের দাবির কোনও গুরুত্ব দেয় না। যৌক্তিক কোনও আবেদন জানালেই দুর্ব্যবহার করে, তাদের সঙ্গে উৎপাদন বিভাগের সুইং ইনচার্জ কাইয়ূম ও লিংকিং ইনচার্জ ফেরদৌস খারাপ আচরণ করে। তারা ওই দুই কর্মকর্তার অপসারণ দাবি করেন। যে বেতন পান সেই বেতনে সংসার চালাতে তাদের কষ্ট হয়। সেই বেতন ও অন্য টাকাপয়সা ঠিক সময়ে না দিলে জীবনযাপন করতে হয়।

গাজীপুর শিল্প পুলিশের ইনচার্জ (শ্রীপুর জোন) আব্দুল লতিফ বলেন, বিভিন্ন দাবিতে শ্রমিকেরা মাওনা-কালিয়াকৈর সড়কে অবরোধ করে বিক্ষোভ করছিল। পরে শ্রমিক প্রতিনিধিদেরকে সঙ্গে নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কারখানা কর্তৃপক্ষের শ্রমিকদের কয়েকটি দাবি মেনে নেওয়ায় শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে দুপুরে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিল্প পুলিশকে সঙ্গে নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে সমাধান করা হয়েছে। তাদের দাবির মধ্যে কারখানায় মোবাইল ফোন ব্যবহারের অনুমতি ও দুই ইনচার্জকে দায়িত্ব থকে অপসারণের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

এ বিষয়ে ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার পোশাক কারখানার কোনও কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি