ক্ষেতে পড়ে ছিল যুবলীগ নেতার লাশ, পুলিশ বলছে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একটি ক্ষেত থেকে আমজাদ হোসেন (৩৮) নামে এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের সরফদিনগর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত আমজাদ হোসেন সরফদিনগর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি বাল্লা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি মেলা থেকে কে বা কারা কল করে আমজাদকে ডেকে নিয়ে যায়। মঙ্গলবার সকাল ১০টার দিকে সরফদিনগর গ্রামের একটি ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মুমিন খান বলেন, দুর্বৃত্তরা আমজাদ হোসেনকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এমএস/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি