চালের গুদামে যৌথ বাহিনী, দুই ব্যবসায়ীকে বড় অঙ্কের জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে চাল মজুতের হিসেব সঠিকভাবে সংরক্ষণ না করা ও চালের মোড়ক পাটজাত সামগ্রী ব্যবহার না করায় দুই চাল ব্যবসায়ীকে ৫০ হাজার ও ২০ হাজারসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের গোয়ালচামট মহল্লা এলাকার খোদাবক্স সড়ক এবং শোভারামপুর এলাকায় দুটি চালের গুদামে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ।

অভিযানকালে আদালত শহরের খোদাবক্স রোডে অবস্থিত চাল ব্যবসায়ী নবীণ চন্দ্র সাহাকে মোড়ক হিসেবে পাটজাত পণ্য ব্যবহার না করায় ২০১০ সালের ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যগত ব্যবহার’ আইনে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

পরে আদালত শহরের শোভারামপুর মহল্লা এলাকায় ব্যবসায়ী সনত কুমার সাহাকে চাল মজুতের রেজিস্ট্রার ঠিকমতো পূরণ না করায় কৃষি বিপণন আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এই অভিযানে অংশ নেওয়া জেলা জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা সাহাদাত হোসেন বলেন, গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। এ অভিযানে সেনাবাহিনী, পুলিশ, কৃষি বিপণন  অধিদফতর, খাদ্য অধিদফতরের কর্মকর্তারা অংশ নেন।

/এফআর/
সম্পর্কিত
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
একে-৪৭ নিয়ে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, ৩০০ জনের এই বাহিনী কার?
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের