টাঙ্গাইলে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা

চেক বিতরণ অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০২

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে প্রশাসনের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে সড়ক অবরোধ করা হয়। প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা শিল্পকলার সামনে ঢাকা-ময়মনসিংহ সড়ক থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

এর আগে, এদিন সকালে তারুণ্যের উৎসব উপলক্ষে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে চেক বিতরণ করা হয়। এ সময় আহতদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়। পরে তারা সড়ক অবরোধ করেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের পক্ষ থেকে টাঙ্গাইলের ২১৭ জন আহতের মাঝে আর্থিক অনুদান দেওয়ার জন্য শিল্পকলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তিন ক্যাটাগরিতে আর্থিক সহায়তা হিসেবে চেক দেওয়া হয়। এতে আহতদের পাঁচ হাজার টাকার চেক দেওয়া হয়। এ সময় তারা জেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা আহতদের সঙ্গে কথা না বলে চলে যান। পরে ক্ষুব্ধ হয়ে আহতরা জেলা শিল্পকলার সামনে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

এ সময় সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা পর সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামসহ জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। সেখানে অভিযুক্ত কর্মকর্তাদের ক্ষমা চাওয়ার দাবি করেন ভুক্তভোগী আহতরা। এ সময় প্রশাসনের উপস্থিত কর্মকর্তাদের আশ্বাসে আহতরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

এ সময় ছাত্র-জনতা প্রতিনিধি মারিয়া মোকাদ্দাস মিষ্টি, আহত সোহানুর রহমান সোহান, সাইদুল রহমান, মিজানুর রহমান, খাইরুল ইসলামসহ অর্ধশতাধিক আহত উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুনের মোবাইল ফোনে চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী