গোপালগঞ্জে ‘ডেভিল হান্টে’ আ.লীগ নেতাসহ আটক ৫

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৭

অপারেশন ডেভিল হান্টে গোপালগঞ্জে ৫ জনকে আটক করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরতলি ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান। তিনি জানান, আটকদের শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- শহরের মিয়াপাড়ার মোহাম্মদ আলী মোল্লার ছেলে ও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদ (৪৮), নবীনবাগ এলাকার গাজী জোয়াহেরুল রহমানের ছেলে ও ১২ নম্বর পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী মাসুদুর রহমান পলাশ (৪৫), ফকিরকান্দি এলাকার মৃত আ. ছাত্তার মোল্লার ছেলে ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান (৪৭), সদর উপজেলার নিজড়া গ্রামের রুস্তুম আলী খানের ছেলে ও নিজড়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহম্মদ আলী খান (৬০) এবং কাশিয়ানী উপজেলার কাঠামদরবস্ত গ্রামের মো. সেকেন্দার ফকিরের ছেলে নাছিম ফকির ফয়সাল।

/কেএইচটি/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম