চাঁদাবাজির আর কোনও রাজনীতি বাংলাদেশে ঠাঁই পাবে না: ব্যারিস্টার ফুয়াদ

নরসিংদী প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৩

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। আওয়ামী লীগের লুটেরাদের পতন, আমাদের সংগ্রাম আর লড়াইয়ের ফসল। হাজারো শহীদের রক্তের বিনিময়ে আওয়ামী লীগের পতনের পর চাঁদাবাজির আর কোনও রাজনীতি বাংলাদেশে ঠাঁই পাবে না।’

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে নরসিংদীর পলাশ উপজেলা শাখা এবি পার্টির উদ্যোগে ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া বাজারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এবি পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। আপনাদেরও নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। ভোটের আগে যে সমস্ত প্রার্থী আপনাদের চা-পান খাওয়াবে, কিছু টাকা গুঁজে ভোট নেওয়ার চেষ্টা করবে। মনে করবেন তারা গণশত্রু। ভোটের পর তারাই জবরদখল করবে, লুটপাট করে আখের গোছাবে।’

উপস্থিত জনতাকে উদ্দেশ করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘নতুন বাংলাদেশে আর কোনও চাঁদাবাজ-লুটেরাদের রাজনীতি করতে দেওয়া হবে না। আগামীর রাজনীতি হবে বাংলাদেশ বিনির্মাণের নতুন রাজনীতি।’

পলাশ উপজেলা আহ্বায়ক মোহাম্মদ কাজল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সদস্যসচিব হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সহকারী দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নু, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, পল্টন থানা আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার ইরতিকা উদ্দিন।

জনসভায় আরও বক্তব্য রাখেন নরসিংদীর সংগঠক আব্দুল্লাহ মোল্লা, পলাশ উপজেলা সদস্যসচিব সাদেক মিয়া, যুগ্ম সদস্যসচিব সোলায়মান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের গতি-প্রকৃতি হতাশাজনক: মঞ্জু
জ্বালানি খাতে অরাজকতা বন্ধে জাতীয় অডিট চায় এবি পার্টি
এককালের আপসহীন বিএনপি এখন আপসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে: মঞ্জু
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল