বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৪০

ফরিদপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪০

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বরযাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে প্রাণ হারিয়েছেন এক নারী। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪০ যাত্রী।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর পরপরই সেখানে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, বাসটিতে ৫০ জনের মতো বরযাত্রী ছিলেন। এদের প্রায় ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩০ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। বাকি ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত ওই নারীর নাম মুক্তি রানি (৪৫)। তিনি রাজবাড়ী সদরের বিনোদপুর মহল্লার দিলু কুমার দাসের স্ত্রী।

নারীর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সালাম হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি রানির মৃত্যু হয়। তিনিও বিয়ের বরযাত্রায় গিয়েছিলেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মামুন বলেন, ‘বরিশালের গৌরনদী থেকে বিয়ে সম্পন্ন করে রাজবাড়ীতে যাচ্ছিল বরযাত্রীবাহী ওই বাসটি। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।’

নগরকান্দা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নিরঞ্জন কুমার মণ্ডল বলেন, ‘ঘটনা ঘটার পর স্থানীয়দের সহায়তায় সবাইকে দ্রুততম সময়ের মধ্যে বাসের ভেতর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে?
মহাসড়কেই উল্টে গেলো বাস
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল