গজারিবনে অটোরিকশাচালকের লাশ, মাথায় ইটের আঘাত

গাজীপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৬

গাজীপুরে গজারিবনের ভেতর থেকে রাসেল বেপারী (১২) নামে এক কিশোর অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার রুদ্রপুর পূর্বপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

রাসেল বেপারী রুদ্রপুর মধ্যপাড়া এলাকার মৃত কাদির বেপারীর ছেলে। সে হোতাপাড়া থেকে আরপি গেট সড়কে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

রাসেল বেপারীর মামাতো ভাই আব্দুল কাইয়ুম বলেন, ‌শুক্রবার বিকালে রাসেল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। শনিবার ভোরে স্থানীয়রা বনের ভেতরে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। সকাল ১০টার দিকে স্বজনরা গজারিবনে গিয়ে লাশ শনাক্ত করে। দুর্বৃত্তরা রাসেলকে হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে।

এদিকে, রাসেলকে হত্যার বিচার দাবিতে বিকাল ৪টার দিকে জয়দেবপুর থানার সামনে অবস্থান নেন এলাকাবাসী। হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘মাথায় ইট দিয়ে আঘাত করে রাসেলকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়। তবে রাসেলের অটোরিকশাটি খোয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের