আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সাভার প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৭

ঢাকার সাভারের আশুলিয়ার বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার কাঠগড়া-বিশমাইল স্থানীয় সড়কের আমতলা মোড় এলাকায় অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন চেইন অ‍্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ কয়েক দফায় আশ্বাস দিয়েও এখনও শ্রমিকদের জানুয়ারি মাসের বেতন পরিশোধ করেনি। এমনকি কোনও উল্লেখযোগ্য কারণ ছাড়াই গত ৯ তারিখ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা বন্ধ রেখেছে। এই অবস্থায় অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে শ্রমিকদের বেতন দেওয়ার বিষয়টিও। 

জেসমিন নামে কারখানাটির একজন নারী শ্রমিক বলেন, মালিকপক্ষ ৯ ফেব্রুয়ারি শ্রমিকদের বেতন পরিশোধ ছাড়াই ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। ১৩ তারিখে শ্রমিকদের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু সেদিনও শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়নি। পরে ১৫ ফেব্রুয়ারি আরেক নোটিশ জারি করে আবারও কারখানা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। আমাদের দাবি, অনতিবিলম্বে আমাদের বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়া হোক। তা না হলে শ্রমিকরা কেউ সড়ক থেকে যাবে না। কারখানাটিতে প্রায় ১৭০০ শ্রমিক কাজ করেন।

শিল্প পুলিশ সূত্র জানায়, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছে। ব্যাংক জটিলতার কারণে মালিকপক্ষ শ্রমিকদের বেতন দিতে পারছে না। কোম্পানি অ্যাকাউন্টে যে টাকায় জমা হয়, লোনের কারণে তা ব্যাংক অ্যাডজাস্ট করে নেয়। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারছে না।

এ বিষয়ে শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, দুপুরের দিকে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও তাদের বকেয়া বেতন পরিশোধের জন‍্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি