ঘনকুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পরপর চারটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের কামাড়াখোলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সকালে শ্রীনগরের কামাড়খোলা এলাকায় ঘনকুয়াশায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত। এ সময় একই লেনে পেছনে আসা দুটি বাস পরপর পেছন থেকে একে একে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় দুটি যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যান। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো কেটে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর একটি গাড়ি চলে গেছে। ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মূলত ঘনকুয়াশার জন্য এ দুর্ঘটনা ঘটতে পারে। এক্সপ্রেসওয়েতে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের