নারায়ণগঞ্জে তিন হত্যা মামলায় পলকের ১২ দিনের রিমান্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৪

নারায়ণগঞ্জে তিনটি পৃথক হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ২টি হত্যা মামলায় ৭ দিন করে ১৪ দিন ও সদর মডেল থানায় ১টি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। তিনটি হত্যা মামলায় ৪ দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় করা আহসান কবির শরিফ হত্যা মামলা, ২২ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জ থানায় করা হাফেজ সোলায়মান হত্যা মামলা ও ১৭ আগস্ট সদর মডেল থানায় করা আবুল হাসান স্বজন হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে আসামি করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে তারা তিন জন নিহত হন।

/কেএইচটি/
সম্পর্কিত
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সর্বশেষ খবর
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
সমুদ্রের নীল জল আর পাহাড়ের সবুজে মুগ্ধ করবে থাইল্যান্ড
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়লো ১১ পরিবারের ঘর, অভিযুক্তকে গণপিটুনি
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
বয়সবাদকে হারিয়ে কীভাবে দীর্ঘায়ু হবেন
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা