কেয়া গ্রুপের ২২০৩ জন শ্রমিককে ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
০৩ মার্চ ২০২৫, ২২:৪২আপডেট : ০৩ মার্চ ২০২৫, ২২:৪২

গাজীপুরে কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন ও এমপি সোয়েটারস লিমিটেডের কারখানা বন্ধ ঘোষণার দুই মাস আগেই দুই হাজার ২০৩ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এর প্রতিবাদে সোমবার (০৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত কারখানার সামনে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

শ্রমিকরা জানিয়েছেন, কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণার দুই মাস আগেই দুই হাজার ২০৩ জন শ্রমিককে ছাঁটাই করে নোটিশ দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এই নোটিশ দেওয়ায় সোমবার সকাল ৯টা থেকে মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় কারখানার প্রধান ফটক এবং কারখানার অভ্যন্তরে অবস্থান নিয়ে শ্রমিক-কর্মচারীরা সব পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। দুপুর ১টা পর্যন্ত চলে তাদের বিক্ষোভ।

কারখানা কর্তৃপক্ষের নোটিশের বরাত দিয়ে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আবু তালেব জানান, গত ২ জানুয়ারি জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি কারখানা আগামী ১ মে থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামাল অপর্যাপ্ততা ও কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতার কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসব কারখানায় পাঁচ-ছয় হাজার শ্রমিক রয়েছেন। শ্রম আইন অনুযায়ী মালিকপক্ষের সব পাওনা আগামী মে মাসে পরিশোধ করার কথা। হঠাৎ সোমবার সকালে কারখানার চেয়ারম্যান স্বাক্ষরিত একটি নোটিশ দিয়ে দুই হাজার ২০৩ জন শ্রমিক ছাঁটাই করা হয়। এরপর সব পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা।

নোটিশে বলা হয়, এতদ্বারা কেয়া কসমেটিকস লিমিটেড (নিট কম্পোজিট ডিভিশন), এমপি সোয়েটারস লিমিটেড, জরুন, কোনাবাড়ী, গাজীপুরের সকল শ্রমিক ও কর্মচারীকে অবগতির জন্য জানানো যাচ্ছে, ৩১/১২/২০২৪ তারিখে ১২০ দিনের নোটিশ প্রদান করে আগামী ০১/০৫/২০২৫ তারিখ হতে কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত ব্যাংকিং জটিলতা নিরসন না হওয়ায় নিম্নে উল্লেখিত শ্রমিক ও কর্মচারীগণকে পূর্বঘোষিত (৩১ ডিসেম্বর ২০২৪) তারিখের নোটিশের পরিপ্রেক্ষিতে দুই মাস পূর্বেই ০১/০৩/২০২৫ তারিখ হতে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো।’

নোটিশে আরও বলা হয়, অব্যাহতি পাওয়া শ্রমিক ও কর্মচারীদের শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে দেওয়া হবে। জটিলতার সমাধান হলে অব্যাহতি পাওয়া শ্রমিক ও কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। প্রতিবন্ধী ও অন্তঃসত্ত্বা নারীরা এই নোটিশের বাইরে থাকবেন।

কেয়া কসমেটিকস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) শওকত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘শ্রম আইনের ২৬ ধারা অনুযায়ী দুই হাজার ২০৩ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। ৩০ কর্মদিবসের মধ্যে তাদের সব পাওনা পরিশোধ করা হবে।’

/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের