স্ত্রীকে এগিয়ে নিতে এসে সড়কে প্রাণ গেলো স্বামীর

রাজবাড়ী প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ১০:০৬আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১০:০৬

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোটব্রিজ এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল সরদার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর গাজীপাড়ার মো. রুস্তম সরদারের ছেলে ও গোয়ালন্দের উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মী।

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর ছোটব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত মোটরসাইকেল আরোহী দুজনও আহত ছিল, তারা মোটরসাইকেলটি ঘুরিয়ে ফরিদপুরের চিকিৎসার জন্য চলে যায়।

তারা আরও জানান, জাহিদুলের স্ত্রী শিবরামপুর মামুন গ্রুপে চাকরি করেন। রাতে তার স্ত্রীকে এগিয়ে নিতে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে ছোটব্রিজ আসলে গোয়ালন্দগামী মোটরসাইকেলটির সঙ্গে মহাসড়কে সংঘর্ষ হয়।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় বাইসাইকেল আরোহী জাহিদুল সরদারকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান