সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপির বাসা দখল, যৌথ বাহিনীর অভিযানে মুক্ত

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ১৫:০৯আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৫:৫৪

টাঙ্গাইলে মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামে এক তরুণী সমন্বয়ক পরিচয় দিয়ে সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের একটি ছয়তলা ভবন দখলে নেওয়া বাসাটি যৌথ বাহিনীর অভিযানে মুক্ত করা হয়েছে। শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল শহরের ছোট কালিবাড়ী এলাকার বাসাটি দখলমুক্ত করা হয়।

রাত সাড়ে ৯টা থেকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে দুপুরের দিকে মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামে ওই তরুণী তালা ভেঙে প্রায় ২০ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে ওই ভবনে প্রবেশ করেন। এতে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এতে নড়েচড়ে বসে প্রশাসন।

স্থানীয়রা জানান, মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামে এক তরুণী সমন্বয়ক পরিচয় দিয়ে সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ছয়তলা ভবন দখলে নেয়। এ সময় তিনি ভবনটির গেটের তালা ভেঙে প্রায় ২০ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে ভেতরে প্রবেশ করেন। এভাবে একজনের বাড়ি দখল করা কোনোভাবেই কাম্য নয়। পরে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে অবগত করে। এ ঘটনার সঙ্গে জড়িত ওই তরুণীসহ অভিযুক্তদের শাস্তির দাবি জানান স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, ভবনটিতে প্রবেশের পর থেকেই এসব মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের খাবার দেওয়া হয়নি। তারা সারা দিন না খেয়েই দিনযাপন করেন।

জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান বলেন, ‘মিষ্টি নামের ওই মেয়েটি আমাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল। টাকা না দেওয়ায় বাড়িটি দখল করে। বাড়িটি আমার নামে, আমার স্বামীর নামে নয়। আমি এ ঘটনায় সঠিক বিচার দাবি করছি।’

টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ বলেন, ‘এদিন ১৭ জন মানসিক ভারসাম্যহীনকে উদ্ধার করা হয়। সমাজসেবাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাদের পুনর্বাসন করা হবে।’

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের সমন্বয়ক আল আমিন বলেন, ‘মিষ্টির বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে আমি অবগত নই। আমি খোঁজ নিয়ে জানতে পেয়েছি আমার সহযোদ্ধারাও তার সম্পর্কে অবগত নয়। তার কর্মকাণ্ডের প্রতি আমার কোনও ধরনের সমর্থন নেই।’

/কেএইচটি/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের