কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪

শরীয়তপুর প্রতিনিধি
০৯ মে ২০২৫, ১১:২৬আপডেট : ০৯ মে ২০২৫, ১১:২৬

শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেল আটককে কেন্দ্র করে নড়িয়া থানায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ভাঙচুর করা হয় থানা কমপ্লেক্সের ২টি কক্ষে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন একজন পুলিশ কনস্টেবল। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার নড়িয়ার কাগজপত্রবিহীন ৩টি মোটরসাইকেল আটক করে পুলিশ। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলগুলো ছাড়াতে থানায় আসেন নড়িয়া পৌর যুবদলের সভাপতি নুরুজ্জামান শেখের ভাতিজা ও কলেজ ছাত্রদল নেতা শাহীন শেখসহ বেশ কয়েকজন। এ সময় তারা কাগজপত্র দেখাতে না পারায় মোটরসাইকেলগুলো ছাড়তে অপারগতা প্রকাশ করে পুলিশ। বিষয়টি নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে থানার হামলা করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় থানা কমপ্লেক্সের ২টি কক্ষে।

এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মো. বিল্লাল নামে এক কনস্টেবল গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে শরীয়তপুর পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম বলেন, ‘বুধবার রাতে আমরা কয়েকটি মোটরসাইকেল জব্দ করেছিলাম। মোটরসাইকেলগুলোর কোনও কাগজপত্র ছিল না। বৃহস্পতিবার রাতে তারা মোটরসাইকেলগুলো ছাড়তে থানায় এসেছিল। দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাদের মোটরসাইকেলের কাগজপত্র চাইলে তারা দিতে ব্যর্থ হয়। তখন গাড়িগুলোকে ছেড়ে না দেওয়ায় সংঘবদ্ধ হয়ে থানার দুটি কক্ষ, থানায় ব্যবহৃত পিকআপ ভাঙচুরসহ আমাদের একজন পুলিশ সদস্যকে আহত করেন। তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়েছি।’

তিনি আরও বলেন, ‘অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি। তারা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মহাসড়কেই উল্টে গেলো বাস
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ, আটক ৪৪
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল