আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর চূড়ান্ত আন্দোলন শুরু হবে: সারজিস আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মে ২০২৫, ১১:৩৮আপডেট : ০৯ মে ২০২৫, ১১:৩৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ। এ ব্যাপারে কোনও গড়িমসি মেনে নেওয়া হবে না। জুমার পর চূড়ান্ত আন্দোলন শুরু হবে। গণজমায়েতে দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা বক্তব্য রাখবেন। যোগ দেবেন জুলাই শহিদ পরিবার ও আহতরা।

শুক্রবার (৯ মে) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। 

সারজিস আলম জানান, জুমার আজানের পর সেখান থেকে মিছিল সহকারে তারা মঞ্চের দিকে যাবেন। সেখানে অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও যোগ দেবেন। মঞ্চের ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে জুমার নামাজ আদায়ের পর শুরু হবে চূড়ান্ত আন্দোলন। 

এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক দল জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধানসহ বিভিন্ন দলের নেতারা।

এদিকে  প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে চলমান আন্দোলনে সকাল ১০টার পর থেকে উপস্থিতির সংখ্যা বাড়ছে। 
পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। 

‘সাড়া বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘গোলামী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে বিচার কর’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, স্লোগান দিচ্ছেন তারা।

মিছিলকারীরা জানান, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না।

এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুকে ঘোষণা দেন— আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে। যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সঙ্গে আমরা নাই।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী