নারী কনস্টেবলকে লোহার রড দিয়ে পেটালেন বিএনপি নেতার ড্রাইভার

সাভার প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ২০:১৮আপডেট : ০৯ মার্চ ২০২৫, ২০:৩৮

সাভারে এক নারী পুলিশ সদস‍্যের ওপর হামলা চালিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রবিবার (৯ মার্চ) দুপুরে সাভার থানা রোড এলাকায় সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর ড্রাইভার সোহেল বাবুল এই ঘটনা ঘটায় বলে জানা যায়।

ওই নারী পুলিশ সদস‍্যের নাম ইতি খানম। বর্তমানে তিনি কালিয়াকৈর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। তিনি সাভার থানা কোয়ার্টারে থেকে কালিয়াকৈর থানায় চাকরি করেন।

প্রত‍্যক্ষদর্শীরা ও নারী পুলিস সদস্য জানায়, রবিবার দুপুরে সাভার মডেল থানার কোয়ার্টার থেকে রিকশাযোগে থানা রোড এলাকার উদ্দেশে রওনা দেন ইতি। পরে এনাম মেডিক্যালের সামনে পৌঁছালে বিএনপি নেতার গাড়িচালক সোহেলের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাকে (ইতি) লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব‍্যাপারে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ জানান, মারধরের সময় তিনি গাড়িতে ছিলেন না । বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি ওই সময় গাড়িতে থাকলে এ ধরনের ঘটনা ঘটতো না। এ ছাড়াও পুলিশ সাভার থানায় তার চালককে নিয়ে যাওয়ার জন‍্য বলেছে। তিনি কিছুক্ষণ পরই সেখানে যাবেন বলেও জানান এই নেতা।

এ ব‍্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব‍্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান