শরীয়তপুর-চাঁদপুর সড়ক

চালবোঝাই বিকল ট্রাক সরাতে রেকার আনলে সেটিও বিকল, যান চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি
১০ মার্চ ২০২৫, ১৬:৫১আপডেট : ১০ মার্চ ২০২৫, ১৬:৫১

শরীয়তপুর সদর উপজেলার হুগলি এলাকায় শরীয়তপুর-চাঁদপুর সড়কের ওপর একটি চালবোঝাই ট্রাক বিকল হয়ে পড়ে আছে। ট্রাকটি না সরানোয় সকাল থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শরীয়তপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্র জানায়, জেলা শহরের পাশ দিয়ে শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক। ওই সড়কটি দিয়ে চট্টগ্রাম অঞ্চলের পণ্য ও যাত্রীবাহী যানবাহন দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় চলাচল করে। বিশেষ করে স্থলবন্দর ভোমরা ও বেনাপোল এবং সমুদ্রবন্দর পায়রা ও মোংলার মালামাল চট্টগ্রাম অঞ্চলের জেলাগুলোয় পরিবহনের গাড়িগুলো ওই সড়কটি দিয়ে যাতায়াত করে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ৪০০ বস্তা চাল বোঝাই করে একটি ট্রাক আজ সোমবার (১০ মার্চ) সকালে কুমিল্লা যাচ্ছিল। ওই ট্রাকটি শরীয়তপুর সদর উপজেলার হুগলি এলাকায় পৌঁছালে সড়কে বিকল হয়ে পড়ে। এ কারণে সকাল ৮টা থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ট্রাকটি সড়ক থেকে সরানোর জন্য মাদারীপুর থেকে একটি র‌েকার আনে। তবে শরীয়তপুর সদরের মনোহর বাজার এলাকায় র‌েকারটি আসার পর সেটিও বিকল হয়ে পড়ে। এ কারণে দুপুর পর্যন্ত সড়কের ওপর থেকে ওই ট্রাকটি সরানো যায়নি।

বিকল হওয়া ট্রাকের চালক কাজী জাহাঙ্গীর আলম বলেন, ‘সড়কে খানাখন্দ ও গর্ত থাকায় ট্রাকের একটি যন্ত্রাংশ ভেঙে গেছে। আমরা সেটি মেরামতের চেষ্টা চালাচ্ছি। আট ঘণ্টা চেষ্টা করেও মেরামত করা যায়নি। আরও চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগবে। একটি র‌েকারের সহায়তা পেলে দ্রুত ট্রাকটি সরানো যেত।’

বেনাপোল থেকে ট্রাকে পেঁয়াজ নিয়ে চট্টগ্রাম যাচ্ছেন চালক দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘সকাল ৯টা থেকে শরীয়তপুরের হুগলি এলাকায় আটকা পড়েছি। আট ঘণ্টা সময় পেরিয়ে গেলো, এখনও রাস্তা ক্লিয়ার করার কোনও উদ্যোগ কেউ নেননি। এখানে সওজ বিভাগের কোনো কর্মীর দেখা নেই। শুধু পুলিশই একটু চেষ্টা করছে। এমন অভিভাবকহীন সড়ক আমি কোথাও দেখিনি।’

শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল বলেন, ‘সড়কের ওপর ট্রাক বিকল হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তিনটি উপজেলার সঙ্গে জেলা সদরের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। মানুষ বিপাকে পড়ার কারণে আমরা একটি র‌েকার আনার ব্যবস্থা করেছিলাম। সেটাও বিকল হয়ে পড়েছে। এখন ট্রাকটি থেকে চালের বস্তা নামানো হয়েছে। বিকল্পভাবে ট্রাকটি সড়ক থেকে সরানোর ব্যবস্থা করা হবে।’

শরীয়তপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী মাহামুদুর রহমান বলেন, ‘সড়কের ওপর ট্রাক বিকল হয়ে পড়ার তথ্য আমরা দেরিতে পেয়েছি। ওই স্থানে আমাদের কর্মীদের পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
মির্জাপুর থেকে যমুনা সেতু পর্যন্ত তীব্র যানজট, আটকা হাজারো যানবাহন
‘মানবিক’ কারণে ছাড় দিচ্ছে পুলিশ, বাড়ছে ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের