আমিনবাজারের পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সাভার প্রতিনিধি
১১ মার্চ ২০২৫, ১০:৫৯আপডেট : ১১ মার্চ ২০২৫, ১১:২৫

সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডের আগুন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের কমান্ডার মো. আলাউদ্দিন বলেন, ‘সকাল ৭ টার দিকে হঠাৎ পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় মিরপুর, মোহাম্মদপুরসহ আশপাশের আরও ৯টি ইউনিট তাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’ তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।

এদিকে পাওয়ার গ্রিডে আগুন লাগার কারণে সাভারের আমিনবাজার এলাকা থেকে শিমুলতলা এলাকা পর্যন্ত গোটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সহকারী মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড মেনটেনেন্স) সিজান আহমেদ বলেন, ‘আগুনের কারণে সকাল ৭টা থেকে আমিনবাজার থেকে শুরু করে হেমায়েতপুর চামড়া শিল্পনগরীসহ সাভারের শিমুলতলা এলাকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।’ তবে কখন নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান