ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

গাজীপুর প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, ১০:৫৮আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১০:৫৮

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকাল সোয়া ৮টায় উপজেলার মাওনা-ফুলবাড়ী সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালক ওবায়দুল ও অজ্ঞাত এক নারী (৫৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০) নিহত হয়। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন। আহতদের পরিচয়ও প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালিায়াকৈর থানার এসআই কামরুল হাসান জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে যাত্রী পাঁচ যাত্রী নিয়ে কালিয়াকৈরে আসছিলেন দুর্ঘটনাকবলিত ওই অটোরিকশা। মাওনা-ফুলবাড়ী সড়কের কালিয়াকৈর উপজেলার নামাশুলাই পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্রীপুরগামী ইটভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিন জন নিহত হন। আহতকে উদ্ধার করে স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছে। তবে ট্রাকটি আটক করতে পারেননি স্থানীয়রা।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি