কি‌শোরগঞ্জে ভাঙ্গারির দোকান থেকে মর্টার শেল উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, ১২:১৫আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১২:১৫

কি‌শোরগঞ্জ শহরের একরামপুর এলাকায় এক‌টি ভাঙ্গারির দোকান থেকে একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে একরামপুর এলাকায় টুটুল এন্টারপ্রাইজ নামে ওই দোকানে অন্যান্য ভাঙ্গারি জিনিসপত্রের সঙ্গে বোমার মতো একটি মর্টার শেলটি দেখতে পান দোকান মালিক টুটুল মিয়া।

সঙ্গে সঙ্গে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গারি দোকানটি ঘিরে রাখে। খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। মাঝ রাতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি বালু ভর্তি একটি বালতিতে রাখে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকানটিকে তালাবদ্ধ করে রেখেছে। ঢাকায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মর্টার শেলটি উদ্ধার করে নিষ্ক্রিয় করবে।

ধারণা করা হচ্ছে, অন্য লোহালক্কড়ের সঙ্গে কেউ এটি ভাঙ্গারি দোকানে বিক্রি করেছে। সারাদিনের ওই ভাঙ্গারি দোকানে লোহালক্কড় বিক্রেতার তালিকা সংগ্রহ করেছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের