‘স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই’

সাভার প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, ১১:৩১আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১১:৩১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই।’

বুধবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘দ্বিতীয় স্বাধীনতা যারা বলে তারা আজকের এই স্বাধীনতা দিবসকে খাটো করতে চায় । অর্থাৎ একাত্তরের স্বাধীনতায় তাদের কোনও ভূমিকা ছিল না । আমি বলবো, তারা যেন একটু নিবৃত্ত থাকে এবং এই স্বাধীনতা দিবসকে সম্মান জানায়। এই স্বাধীনতাকে যেন আমরা ধরে রাখতে পারি।’

সব দলের ঐক‍্যের বিষয়ে তিনি বলেন, ‘অনৈক‍্যর কিছু নাই, একটা স্বার্থের জায়গা আছে। প্রত‍্যেকটা দলের একটা এথিকাল জায়গা আছে। যার যার একটা মতাদর্শ আছে। যার যার মতাদর্শ থেকে সে কথা বলে যাচ্ছে। এটা কোনও অনৈক‍্য আমি বলবো না। তবে অনৈক্য যদি কেউ বলে, এমন সময় যদি আসে, জাতীয় বৃহত্তর ঐক‍্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ঐক‍্যর প্রয়োজন পড়বে তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবো। এখন দলীয় আদর্শের ওপর আমরা হয়তো ভিন্ন কথা বলছি।’

নির্বাচন নিয়ে মির্জা আব্বাস বলেন, ‘দেশের প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর নির্বাচন হবে, আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই। আমাদের বিশ্বাসের পরিবর্তন করতে চাই না।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন এবং দেশে থেকে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। স্বাধীনতার ৫৪ বছর পরও প্রকৃত স্বাধীনতার স্বাদটা মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম। এখন আবার নতুন করে পেয়েছি ৫ তারিখের পরে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ‍্যমে স্বৈরাচারকে তাড়িয়ে একটা নতুন আশ্বাস পেয়েছি।’

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী