ঢাকা থেকে ফেরার পথে প্রাণ গেলো পোল্ট্রি ব্যবসায়ীসহ দুজনের

গাজীপুর প্রতিনিধি  
২৮ মার্চ ২০২৫, ১০:১৭আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১০:১৭

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া টাইলস মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় মুরগির খামারিসহ (পোল্ট্রি ব্যবসায়ী) দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) ভোররাতে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- রাজু মিয়া (৩৫), জিয়ারুল ইসলাম (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সালনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ‘চালক ও মুরগির খামারি জিয়ারুল রাতে পিকআপ ভ্যানে মুরগি নিয়ে ঢাকায় যান। ঢাকা থেকে ফেরার পথে মহাসড়কের হোতাপাড়া এলাকায় আসলে অজ্ঞাত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে পিকআপ ভ্যান চালক-খামারি এবং তার সহকারী ঘটনাস্থলেই নিহত হন।’

তিনি আরও জানান, অজ্ঞাত গাড়ি আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের